প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

আমি দাঁড়িয়ে আছি | আশীষ কুমার বিশ্বাস

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
 
আমি দাঁড়িয়ে আছি
 
এই পথ বেয়ে বেয়ে লোক চলে
হাজারে হাজারে, কাতারে কাতারে।
 
সামনে পুণ্যভূমি— কালীঘাট
সে দাঁড়িয়ে থাকে
 
অপেক্ষমান খরিদ্দারের আশায়
সে যৌনতা বিক্রি করে।
 
ছোট্ট ঘরে পসরা সাজায়
এটাই তার জীবিকা।
 
সংসার চলে
জীবন ধারা।
 
এ পথ দেখে কতশত লোক
কত গাড়িঘোড়া, রকমারি জীবন।
 
সে দাঁড়িয়ে থাকে
যৌবন ধরে রাখে।
 
সাজগোজে অনেক চেষ্টায়
সে সুন্দরী হয়।
 
মাস গেলে মন্দির পরিক্রমা
আরও দূরে দাঁড়িয়ে, দু হাত তুলে বলে—
 
আমাকে ক্ষমা কোরো মা
আমি যৌনতা বিক্রি করি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)