প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

নবান্নের প্রতীক্ষা | গোবিন্দ সাহা

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
গোবিন্দ সাহা
 
নবান্নের প্রতীক্ষা
 
পথে পথে ঘুরে ফেরে নবান্নের ঘ্রাণ
রছাড়া পথিক শ্বাস নেয় বুক ভরে—
নিকানো উঠান, সবুজ কলাপাতা, ধানের গন্ধ চোখে।
 
সাদা চালগুঁড়ির ধবধবে আলো
ম্লান কুয়াশার ধূসর শরীরে
ভূমিহীন চোখ অসহায়—
নতুন ভাত চায় পুরনো থালায়।
 
নবান্নের শ্বাস চলে ধীর গতিতে
মৃত-যাত্রা গানের প্রতিধ্বনি ওঠে শূন্য আকাশে—
বুভুক্ষু ভিখিরি দাঁড়িয়ে দ্বারে নবান্নের প্রতীক্ষায়...
 
অঘ্রাণের ঝরা পাতার শব্দে নবান্ন আসে
নবান্ন আসে পুরানো স্মৃতি উস্কে দিয়ে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)