প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

নবান্ন | সমীর মন্ডল

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
সমীর মন্ডল
 
নবান্ন
 
হেমন্তের মাঠ যতই দিক আড়ি
আমন ধানে ভরে ওঠে, খামার বাড়ি।
চকচকে ধানের স্নিগ্ধ আলোয়
টইটুম্বুর চাষির গোলা, মড়াই।
 
নতুন ধানের নবান্ন উৎসবে
পূর্বপুরুষও কাকের ছদ্মবেশে
গুড়-সহ অন্ন গ্রহণে মেতে ওঠে
আনন্দ খুশির লোকায়ত মননে।
 
পিঠে পায়েস ক্ষীরের সুস্বাদু সৌরভ
মন ভরে ওঠে, বাঙালি সংস্কৃতির গৌরব,
গানে মেলায় উচ্ছ্বসিত, শ্রমিক নয়ন
উওুরে হাওয়ায় থেমে যায় অন্তর্দহন।
 
নতুন ভাতের থালায় নামে, সমৃদ্ধির গান
শীতের বাংলায় বাড়ে, ঢেঁকির মান
অস্তিত্বের সংকটে যতই পড়ুক, এই জীবন
চালের গুঁড়ির মিষ্টি গন্ধে, ভরে ওঠে গ্রাম্য ভুবন।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)