প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

প্রলোভন | গোবিন্দ সাহা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
গোবিন্দ সাহা
 
প্রলোভন
 
ট্যাক্সির ছাদে সাদা থান জড়ানো মৃতদেহ
সাদা বকের মতো উড়ছে
হিমেল বাতাসের চুম্বন শীতল শবদেহে...
 
গাড়ির অন্দরে অবিরাম কল্লোল
উষ্ণ শ্বাসের। প্রতিটি উপাঙ্গ উত্তপ্ত,
হিসেবি আলাপন, তৃষ্ণার্ত চক্ষু...
 
শিয়রে সাদা শীতল মৃত্যু ডানা ঝাপটায়।
ছলনার ক্রোড়ে, বিলোল হৃদয়ে, বাঁচা নিরন্তর...
 
পোড়া শবের গন্ধে ভারী হয়ে আসে চতুর্দিক।
জলন্ত চিতার আলোয় জাগে নিশুতি রাত্রি,
বক্ষ-শ্মশানে জ্বলে চিতা...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)