প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

তুমিও ভালবেসো | ঋচা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
ঋচা
 
তুমিও ভালবেসো
 
সেই কবে থেকে বসে আছি তোমার পাড়ে...
দেখতে দেখতে ভেসে গেছি মাছরাঙা ঠোঁটে
বইঠার ছলাৎছলে, চাঁদ ভাসা জলে... কৃষ্ণগহিন রাতেও...
 
তোমার মেদুর মন্থন, মৃত্তিকার স্পন্দন ছুঁতে ছুঁতে
মৃন্ময়ী হয়ে মিশে গেছি জল মাটি আর শিকড়ে...
হাওয়ার দোলা চলে তোমার হৃদ ছন্দে...
সব সর্বনাশের পরেও...
 
যেদিন আর থাকব না, মিশে যাব
নীল আঁচলে
নিজেকে খুঁজে নিও, ছাপ রেখে যাওয়া হাতে
নীল জীর্ণ ছবি, আঙুল ছোঁওয়া কল্কা যাতে
তোমার ভেজা হাতেও...
 
আমি ফিরে আসব আকাশগঙ্গায় নেয়ে
অঞ্জলি ভরে গ্রহ তারা আর নিজেকে নিয়ে
যদি আকাশপাতাল করে, শুকনো পাতা ওড়ে—
ভালবেসো তুমিও...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)