প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

এক টুকরো মেঘের স্মৃতি | খগেশ্বর দাস

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
খগেশ্বর দাস
 
এক টুকরো মেঘের স্মৃতি
 
বিকেল পেরিয়ে আসন্ন সন্ধ্যার প্রতীক্ষায় আছি
নির্জন দ্বীপের নীরবতায় আমি একা একা 
বহুদিন প্রিয় কারো পাইনিতো দেখা।
 
সারাদিন বৃষ্টির কোনো লক্ষণই ছিল না
এখন হঠাৎ হাজির এক টুকরো মেঘ
বেজে ওঠে মেঘলা আঁধারের আবহ সংগীত।
 
সংগীতের মুর্ছনায় সুরে বাজে ঝিঁঝিঁ পোকার বীণ
মনে পড়ে ভুলে যাওয়া কোন মেঘলা দিন, কোনো এক প্রিয় মুখ অযাচিত ক্ষণিকের অতিথি।
 
আজ আবার কালো মেঘ ফেরালো সে স্মৃতি।
সে ছবির পুনঃপ্রদর্শন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)