প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

কবিতা— অগ্নিস্নান | কবি— উপাসনা সরকার | পর্যালোচক— মণিপদ্ম দত্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/পর্যালোচনা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতা— অগ্নিস্নান
কবি— উপাসনা সরকার
পর্যালোচক— মণিপদ্ম দত্ত

"আবার পড়লাম কয়েকবার। কবিতাটি কি সহজকিন্তু সহজতার যে স্বাভাবিক সৌন্দর্য তা আর ধরতে পারলাম কই?"


 
[কবির নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
এদিক-ওদিক ছড়িয়ে আছে এত শত
মিথ্যে ভালবাসা
এসব চাওনি বলেই তো
একঘরে হয়ে মাথা তুলে
দাঁড়িয়ে আছ সূর্যের দিকে
যদি দাও তো পরিপূর্ণ শুদ্ধ হয়ে দাও
যদি চাও তো হাত নিয়ে বুকে রেখে
আওয়াজের ওপর রেখে
শোনাও লাবডুব লাবডুব
তুমি তুমি তুমি”
মিথ্যে তো দেখলে কতই
হাত মুখ নাক চোখ
পুড়ে পুড়ে গেল
কে যেন বলল “ছাই”
কে যেন বলল “ফেলে দাও গঙ্গায়। শান্ত হবে”
ধুয়ে মুছে পায়ে জল দিয়ে ফিরে এসে
ফের মাথা ব্যথা
সরিয়ে সরিয়ে পর্দার মুখ টেনে
ঘুম আসে ফের
মিথ্যে শুনবে না
দেখবে না
বলবে না কোনদিন
ভালবাসা হয়
সত্যির থেকে শুদ্ধ
চিতার আগুন যেমন?
 
 
কবিতাটি পড়ার পর পাঠক হিসেবে যে প্রতিক্রিয়া হয়তো প্রত্যাশিত ছিল তা’ হতে পারল না। আবার পড়লাম কয়েকবার। কবিতাটি কি সহজ? কিন্তু সহজতার যে স্বাভাবিক সৌন্দর্য তা আর ধরতে পারলাম কই? ভালবাসার এই অগ্নিস্নানের কথা চিরকালের হ’লেও উচ্চারণের মধ্য দিয়ে তা যদি নতুনতর রূপে আমার কাছে না আসে, এই অনুভূতিমালার সঙ্গে যুক্ত হবো কী ক’রে! সব অনুভূতিই তো কবিতা নয়! শব্দায়ন যদি তার ভাগ বন্টন না করে উঠতে পারে, তা’ বোধ হয় শুধু ব্যক্তিগতই থেকে যায়; যা সম্মানীয় হলেও কবিতা হয়ে ওঠে না। হয়তো আমারই অক্ষমতা!

~~000~~
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)