প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

অনুভূতি | জয়নাল আবেদিন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
জয়নাল আবেদিন
 
অনুভূতি
 
এভাবেই যদি সব কিছু ছেড়ে
চলে যাওয়া যেত,
গাছের ডালে পড়ে থাকা
অসহায় পাখির বাসার মতো।
 
মনের কোণে যদি জমিয়ে রাখা না-যেত
লোভ-ক্ষোভ, ইচ্ছা-অনিচ্ছার পাহাড়,
সমুদ্র ফেনার মতো বুদ্‌বুদগুলো
আবারো যেমন হারিয়ে যায় জলে।
 
শরীরটা রোগের বাসা হতো না
যদি না অবিশ্বাস পুষে রাখতাম,
সরলরেখায় এখন আর সরলতা নেই
বৈদুর্যরহস্য ঘেরা থাকে বোকা বাক্সে।
 
কীভাবে যে নদী পথ এগোয়ে এখন
জোয়ার-ভাটা যেন একই রকম,
পবিত্র-অপবিত্র ছোঁয়াছুঁয়ি কেমন
ক্রমশ কলুষিত হতে থাকে মনটা।
 
সুচরিতা, এভাবেই বেঁচে থাকতে হচ্ছে
ঠিক চলে যাওয়ার দিন পর্যন্ত,
তুমি-আমি-আমরা হাত ছুঁয়ে থাকলেও
স্পর্শ অনুভূতি তেমন নেই...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)