প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

স্মৃতির স্বল্পছায়া | মোহাম্মদ বিন এমদাদ

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
মোহাম্মদ বিন এমদাদ
 
স্মৃতির স্বল্পছায়া

"বাঁশির শব্দ উঠতেই তরুণী ডায়েরির ভাঁজে একটা শুকনো শিউলি রেখে নেমে পড়া বৃষ্টির দিকে তাকাল। বৃদ্ধ দেখলেনসে উঠে বসেছেকিন্তু চোখদুটো রয়ে গেছে প্ল্যাটফর্মে।"

 
বিকেলের শেষ ট্রেনটা হঠাৎ বিকল হয়ে ছোট্ট স্টেশনটায় দাঁড়িয়ে পড়ল। স্টেশনঘরটায় মানুষ কম; শুধু এক বৃদ্ধ চায়ের দোকানদার আর কয়েকজন যাত্রী। তাদের মাঝেই এক তরুণী, হাতে পুরোনো ডায়েরি। বৃষ্টির ফোঁটা টিনের চালায় ঝমঝম শব্দ তোলে।
চায়ের কাপ বাড়িয়ে দিতে দিতে বৃদ্ধ জিজ্ঞেস করলেন,
-কোথায় যাবেন মা?
তরুণী হেসে বলল,
-ফিরব। অনেকদিন পর নিজের শহরে।
কথায় কথায় জানা গেল, সে এই স্টেশনেই একসময় প্রতিদিন দাঁড়াত—কারও জন্য। সেই মানুষটি আর ফেরেনি। তবু আজ এত বছর পর সে এসেছে, শুধু একবার দেখবে বলে—স্মৃতির প্ল্যাটফর্মটা এখনও আগের মতো আছে কি না।
ট্রেন ঠিক হয়ে গেল। বাঁশির শব্দ উঠতেই তরুণী ডায়েরির ভাঁজে একটা শুকনো শিউলি রেখে নেমে পড়া বৃষ্টির দিকে তাকাল। বৃদ্ধ দেখলেন, সে উঠে বসেছে, কিন্তু চোখদুটো রয়ে গেছে প্ল্যাটফর্মে।

ট্রেন ছেড়ে দিলে স্টেশন আবার ফাঁকা। শুধু টিনের চালায় বৃষ্টির শব্দ আর বৃদ্ধের মনে এক প্রশ্ন—কিছু মানুষ কি সত্যিই ক্ষণিকের অতিথি, নাকি তারা থেকে যায় অদৃশ্য হয়ে?
 
~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)