প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

বাসন্তী | তৈমুর খান

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
তৈমুর খান
 
বাসন্তী
 
তোমার ফুলের কাছে এসেছি আজ
আমাকে নীরব ঘ্রাণ দাও
আজ কোনো গুনগুন আনিনি
ঝরে গেছে আমার ডানার রং
দাও তবে রং ধার দাও
 
সম্মোহনের পাড়ায় পাড়ায় কত নীল লাল
হাসিখুশিদের সাথে বেড়াতে বেরিয়েছে অভিমান
অশ্রু মুছে আমিও বেরিয়েছি রাস্তায়
আজও খুঁজে পেতে চাই আমার হারানো সেই গান
 
অনেক ঝরা পাপড়ি, অনেক শুকনো কাতরতা
ছড়ানো আছে পুরনো দিনের কত দীর্ঘশ্বাস
সবাই আজ স্মৃতির ঘাটে নেমে আমাকে শোনায় ইতিহাস
আমি তো সাঁতার জানি, দূরে এসে ডুব মারি
এতদিন পরও দেখি বেঁচে আছে ভেজা ভেজা সেসব কাহিনি
 
আমার আজ আর ভাষা নেই
তোমার ফুলের কাছে ভাষা চাইতে পারিনি!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)