প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

এক সমকোণী অনন্ত ইমন | সাধন চন্দ্র

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
সাধন চন্দ্র
 
এক সমকোণী অনন্ত ইমন
 
নিজেকে রেখেছি পেতে নিবেদনে, দ্যাখো
বুকের ওপরে এসে সমকোণে দাঁড়াও এবার
 
আমার অপেক্ষাতপ্ত কম্পিত কামনা
ঋজু দীর্ঘ হৃষ্টপুষ্ট হয়ে
নিয়ত চাইছে পেতে তোমার গোপনটিকে পরম আশ্লেষে
 
মুঠোয় আদর মেখে শক্ত করে ধরে
মিথুনে তোমার করে নাও সমগ্র আমার
বয়ে যাক অনন্ত ইমন
অলৌকিক মিড় ও গমকে
 
একদিন খুলে পড়ে যাবে
শরীরী প্রচ্ছদ
মোহনামুহূর্ত তবু জাগিয়ে তুলবে সুর না-শেষ উজানে:
জনম জনম কো লাগুঁ তোরী পৈয়াঁ
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)