প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

ভাবনা আমার | জয়নাল আবেদিন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
জয়নাল আবেদিন
 
ভাবনা আমার
 
এভাবেই যদি চলতে থাকে
মনুষ্যত্বের মৃত্যু দিনের আলোয়,
অচিরেই বিষাক্ত হবে বাতাস
 
মানুষ পৃথিবীর জীবন্ত সম্পদ
তা যদি ধ্বংসের দিকে এগোয়,
কে করবে ভোগ, এই আহার-বিহার।
 
শিরায় শিরায় বয়ে চলা রক্ত
একই রং-একই স্রোত,
মিশে গেলে পার্থক্যকে কে চেনাবে তখন?
 
দিনের আলো দেয় একই সূর্য
একই বাতাস-তরঙ্গে থাকে শ্বাস,
একই ভুমিতে জন্ম আমার— সেখানেই বাস।
 
শিক্ষা শব্দটা কি তবে মূল্যহীন
মূর্খের সাথে মিলেমিশে এক,
ভাবনাটা হোক রক্ষাকব, অন্ধকার ঘুচে যাক।
 
জীবনটা আমার পৈতৃক পাওয়া
কুড়িয়ে পাওয়া চোদ্দো আনা নয়,
অন্যের মেশানো বিষে- মনটা কেন নষ্ট হয়...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)