প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

দেয়ালে পিঠ ঠেকে গেলে | শম্পা সামন্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
শম্পা সামন্ত
 
দেয়ালে পিঠ ঠেকে গেলে
 
পিছমোড়া প্রেম ফেলে কেউ যাত্রা করেছে দিকচক্রে আকাশের কিনারায়
চোখই একমাত্র বোঝে কুশল সংবাদ
বিশেষ ইশারায় ব্যথার ইতিবৃত্ত
জোয়ারের সমূহ স্রোত রেখে যায় প্রাণিত আকাঙ্ক্ষায়
 
তবুও শব্দ শুনি সমুদ্রের
তবুও দেয়ালের দিকে হেলান দিয়ে দাঁড়িয়েছে অন্তিম ক্ষণ গননার মহার্ঘ সময়।
কুহকের ছড়ানো নেশা শেষ হয়ে যাচ্ছে কুয়াশার অস্পষ্টতায়
যেন সাংসারিক দুঃখ-যন্ত্রণাগুলি মোহনীয় বৃক্ষের তলায়
ছায় ছায়া নকল আশ্রয় আর আশ্রয়হীনতার হাতছানি
 
তবুও নিদারুণ ভুলগুলি ঝেড়ে ফেলতে হয়
কত কিছু মনোবেদনা পুষে পুষে আড়কাঠি দেওয়া মাছের মতোই নির্বিকার
 
তবু তো ইশারায় উত্থানপতনের ভাষা পড়ে নিতে হয়।
বুঝতে হয় মানবিক বন্ধনের সুখদুঃখ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)