প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

জল ছবি | পরমেশ্বর গাইন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
জল ছবি
 
(১)
 
যেমন দেখেছি তোমায়
চোরাবালির গভীরতায়
কনক প্রভায়
অবুঝ মনের নিখুঁত চেতনায়...
সে এক মরীচিকা
পথি মধ্যে ভাবছি সেসব কথা একা একা!
 
 
(২)
 
গভীর আরো গভীরে জল ধারায়
নেমে যাচ্ছে নীরবতা নির্জনতায়
বোধীর বোবা কান্নায়
সমস্ত প্রতিবাদ প্রতিরোধ বিভীষণের দয়ায়।
 
 
(৩)
 
চারপাশে বিজ্ঞাপনের কথাকলি
ডোরা কাটা দাগে ঘর গড়েছে
সে ঘর যেন ভয়-ভরসার জোড়া তালি
প্রলয়ের আবেশে আপন করে টানছে।
 
 
(৪)
 
ছায়া পড়েছে কালো রাতের উঠোনে
অশরীরী আপনজনের আপ্যায়নে
তখন সদর রাস্তার মিছিলের চোখে ভয়
তবু অঙ্গে অঙ্গে সভ্যতার পরিচয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)