প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

এসো হে ঝড় | গোবিন্দ সাহা

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
গোবিন্দ সাহা
 
এসো হে ঝড়
 
এ বসন্তে
কচি পাতায় রক্ত মাখা।
পথে ঝরা পাতার নিশ্চল ভিড়।
মরা স্মৃতির স্তূপে বৃথা খোঁজা
হারানো সেই এক বিন্দু সবুজ...
 
অসহনীয় উষ্ণতা।
দুর্বিষহ সকাল সন্ধ্যার কল্লোল।
শিশিরের স্বল্পায়ু রূপোলী কূলে
সবিতার স্থবির স্বপ্নের শঠতা।
 
ঈশানের দুর্ভেদ্য মেঘপুঞ্জের
এক মুঠো শীতল হাওয়া-ঝড়
অপরিহার্য।
হোঁচটে হোঁচটে ক্লান্ত কায়া মন...
 
এসো হে ঝড়
বিবর্ণ মরা পাতার পথ মাড়িয়ে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)