বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
পৃথিবীতে
আজ পর্যন্ত
পৃথিবীতে আজ পর্যন্ত কোনও
ভালবাসা জিততে পারেনি, পৃথিবীতে আজ পর্যন্ত
কোনও প্রেম দ্বিতীয় হয়নি, নারী এবং পুরুষ কখনোই
এক ধর্মে বিশ্বাস করেনি...
সকলকে সুখী করতে গেলে আসলে কী হয় তা জানা
সকলকে দুঃখ দেওয়ার ক্ষমতা তোমার নেই
তাই সকলকে নিয়ে যৌথখামার সোনার পাথরবাটি...
তারচে সুখ-দুঃখকে ছড়িয়ে দেওয়া যেতে পারে ইথার তরঙ্গে, তারচে আগুনে হাত রেখে জ্বালা সহ্য করার আগে দূর থেকে লক্ষ্য করো প্রণম্য অগ্নির লেলিহান শিখা, মানুষ যখন জ্বলে, ধিকিধিকি একা তখন কার সাধ্য তা বোঝার, তখন প্রেম ভালবাসা কি জানলা দিয়ে পালায় না...
একেক জনের কষ্ট একেক রকম
একেক জনের যন্ত্রণা একেক রকম
একেক জনের অশান্তি একেক রকম
নিয়তির ঘোমটা সরাবার সাধ্য কারো নেই
একদিন সবাই শোক সহ্য করতে করতে পাথর হয়ে যায়, সেই পাথরের উপর বসে আবার কেউ কেউ কাপড় কাচে, কেউ কেউ পাথরের উপর পাথর সাজিয়ে ঘর বানায়, কী আশ্চর্য ঘষতে ঘষতে
সেই পাথরেই একদিন আগুন জ্বালায়...
তাহলে সেই পাথরই বুকে নিয়ে কি তুমি বলতে চাও
এ অহল্যা-জন্ম যেন আর না হয়
না, তা বোলো না
তারচে বরং বলো, আমি ভালবাসার অভিনয় না করে আগুনে হাত পুড়িয়েছি, দেখো এখনো
চোখে বিস্ময় মুখে রক্ত নিয়ে বলতে পেরেছি, পৃথিবী সুন্দর আর এই সুন্দরের গায়ে যেন কখনো আঁচড় না লাগে…

No comments:
Post a Comment