প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

ক্ষণিকের অতিথি | উৎপলেন্দু দাস

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
উৎপলেন্দু দাস
 
ক্ষণিকের অতিথি
 
একটা মানুষ চলে গেলে দৃষ্টির পরিধির বাইরে
এ পাড়া-ও পাড়া ছেড়ে চিরদিনের মতো
বাতাসের কাছে আত্মসমর্পণ করে
খুঁজে নিতে অন্য অজানা ঠিকানা
সঙ্গে কি নিয়ে যায় সে নিজের ছায়া ছাড়া!
 
অথচ ছেড়ে যায় ফেলে যায় অনেক কিছুই
বিত্ত বৈভব প্রভাব অভিমান কামনা বাসনা
লোভ ভয় ঘৃণা ভালবাসা জয় পরাজয়
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব সত্য মিথ্যার দোলাচল
মন ও দেহের জটিল বিচিত্র অশেষ আদিম খেলা।
 
অঙ্ক পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান কাজ করে
চোখের আড়ালে ইত্যবসরে, বিচ্যুতিও ঘটে
জানে শুধু অদৃশ্য তরঙ্গ আর স্পন্দিত কণা
সাক্ষী থাকে মাটি জলে মেশানো মোহ আর মায়া
কিন্তু ছেড়ে গেছিল কিনা সে পিছনে, জানা যায় না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)