প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

ক্ষণিকের অতিথি | মোহাম্মদ বিন এমদাদ

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতাণু/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতাণু
মোহাম্মদ বিন এমদাদ
 
ক্ষণিকের অতিথি
 
১
তুমি এলে—
দু’ফোঁটা বৃষ্টির মতো,
জানালার কাচে রেখে গেলে
অস্পষ্ট এক নাম।
 
২
সময় ছিল কম,
তবু হৃদয়ের উঠোনে
তোমার পায়ের ধুলো
আজও রোদ হয়ে জ্বলে।
 
৩
অতিথি বলে ভেবেছিলাম ক্ষণিক,
কিন্তু বিদায়ের পর বুঝি—
স্বল্প উপস্থিতিও
চিরকালের স্মৃতি হয়।
 
৪
তুমি ছিলে ঋতুর মতো,
এসে চলে গেছ নীরবে;
তবু বাতাসে আজও
তোমার গন্ধ লেগে আছে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)