বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
অর্পিতা পাল সাহা
গার্হস্থ্যপট
সুষম আলোর উত্তাপে প্রমাদ
গুনতে এসে হারিয়েছে আলস্যের স্যাঙচুয়ারি
শীতকুয়াশার রাতে খামখেয়ালি অবক্ষয়ে বেদনার কোন পূর্বাভাস নেই আর
সান্ধ্যদিনের নরক-যোনিতে পরজন্মের শুল্ক হয়েছে ধার্য
নরম পায়ে স্হিরতড়িৎও স্তব্ধ
আর শরীরের বাঁকে প্যারাফিন গলে যাচ্ছে
ওইদিকে, শিরার স্পন্দনে অপরিশীলিত ছন্দে বিভোর সমাধিসৌধের শ্বেতপ্রস্তর
আঁশটে ঘুমের শিলালিপিতে ছটফট করে জীবনের নীতিকথা
মৃত্যুরূপী দুর্দিন যেন জীবনস্বরূপা ব্রহ্মকমল
কুয়াশা ভেজা শহরের গলি বেয়ে
সন্তপ্ত হয়ে উঠেছে বিষচুমুর শীত
অনুতাপের নেশায় মজে আশমানি পট ভুলে কেউ হয়তো বহুদূরে যাচ্ছে বেঁকেচুরে
হয়তো কোথাও হারাচ্ছে কেউ আর্তসুখের গার্হস্থ্য
আতঙ্ক | কবিতা
অর্পিতা পাল সাহা
শীতকুয়াশার রাতে খামখেয়ালি অবক্ষয়ে বেদনার কোন পূর্বাভাস নেই আর
সান্ধ্যদিনের নরক-যোনিতে পরজন্মের শুল্ক হয়েছে ধার্য
আর শরীরের বাঁকে প্যারাফিন গলে যাচ্ছে
আঁশটে ঘুমের শিলালিপিতে ছটফট করে জীবনের নীতিকথা
মৃত্যুরূপী দুর্দিন যেন জীবনস্বরূপা ব্রহ্মকমল
অনুতাপের নেশায় মজে আশমানি পট ভুলে কেউ হয়তো বহুদূরে যাচ্ছে বেঁকেচুরে
হয়তো কোথাও হারাচ্ছে কেউ আর্তসুখের গার্হস্থ্য

No comments:
Post a Comment