প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

পহেলা বৈশাখের ভোর | রানা জামান

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
রানা জামান
 
পহেলা বৈশাখের ভোর
 
ভোরের আলো আজ আলপনা আঁকা মাটিতে নেমে আসে
শহরের জানালায় ঝুলে থাকে নতুন দিনের প্রতিশ্রুতি
পুরোনো ক্যালেন্ডারের ক্লান্ত পাতা ছিঁড়ে ফেলে বাতাস
নতুন বছর দরজায় দাঁড়িয়ে বলে— শুরু করো ফের।
 
রাস্তায় ঢাকের তালে কাঁপে ঘুম জড়ানো সকাল
মুখে রং, চোখে উল্লাস, কপালে সূর্যের মতো টিপ
আনন্দ শোভাযাত্রা রঙিন স্বপ্ন টেনে নেয় আকাশের দিকে
আনন্দধ্বনিতে মিশে মানুষের একসাথে বাঁচার আকাঙ্ক্ষা।
 
হালখাতায় লেখা হয় বিশ্বাসের নতুন হিসাব
দোকানের দরজায় ঝোলে হাসির মালা
গ্রাম-শহর নির্বিশেষে পান্তা-ভোজনের চলে উৎসব
মাটির গন্ধে মিশে থাকে পূর্বপুরুষের আশীর্বাদ।
 
আজ কেউ শত্রু নয়, সবাই উৎসবের অংশ
অভিমানগুলো ধুয়ে যায় শীতল জলের ছিটায়
বছরের প্রথম সূর্য বলে—ক্ষমা করো, এগিয়ে চলো
পহেলা বৈশাখ মানে শুধু উৎসব নয়
নিজেকে নতুন করে চিনে নেওয়ার দিন।
ভাঙা স্বপ্ন জোড়া লাগানোর প্রচেষ্টার শুরু
সময়ের কাছে নতুন প্রতিজ্ঞা
আর একসাথে উচ্চারণ—শুভ নববর্ষ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)