প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

সন্ত্রাস | পূর্বা দাস

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
পূর্বা দাস
 
সন্ত্রাস
 
আমাদের ভোরবেলা এখন শত্রুর হাতে
ভোরের আলোর জন্য খাজনা দিতে হয় মুঠো মুঠো সকালের রোদ্দুরের কণায় কণায় বহুজাতিক বিষ চৌকাঠের বাইরে যাওয়া নিষিদ্ধ হল আজ
 
আমাদের চারা গাছে পোকা লেগেছে
পোকাদের দাপটে ওরা
বনসাই হয়ে যাচ্ছে ক্রমশ
 
দুপুর-বিকেল জুড়ে শুধুই সাইরেন বাজে
দূর থেকে দূরের দিকে তাকিয়ে
আমরা হানাদারের দিকবদলের চিহ্ন খুঁজে মরি
 
যেখানে রাত এসেছে
সেখানে ওরা আলোছায়ার জটিল খেলা ফাঁদে
ফাঁদের তারকাটা বাছতে বাছতে
আমরা ভূগর্ভের প্রাণীদের কথা ভাবছি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)