প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

পড়শি যদি আমার হতো... | রতনলাল আচার্য্য

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
রতনলাল আচার্য্য
 
পড়শি যদি আমার হতো...
 
আজকাল আর অষ্টসিদ্ধির কঠিন সাধনায় মেতে থাকি না অষ্টপ্রহর
এক জনমের অলস বিহার দোসর করতে পারেনি সুখের পায়রাকে
মুর্শিদের দেওয়া সহজিয়া পথে হেঁটেছি বহুদিন
কই দ্বাদশ আদিত্যের করুণা তো জোটেনি আদৌ
 
সেই থেকে তিমিরেই ভাসিয়েছি নাও—
স্বজন হারানোর বেদনায় এখন আর আর্দ্র হয়ে ওঠে না জমজ চোখ
তাই বলে থেমে নেই তো আহ্নিক গতির কার্যকারণ
 
শুধু আমাকেই বোকা বানিয়ে
সময় করে নেয় ভাবের ঘরে চুরি...
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)