প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, May 5, 2026

সমর্থন | পরমেশ্বর গাইন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
পরমেশ্বর গাইন
 
সমর্থন
 
সূর্য জেগে আছে মেঘ-কুয়াশার কোলে...
শুধু আলোটুকু আছে চোখ বুজে
অন্ধ আবেশে দায়দায়িত্ব মুছে।
 
ব্যক্তিসত্তার টানে সময়ের বিবর্তন
দিনলিপির ভাঙন
গঙ্গা ফড়িং-, বাকি পতঙ্গে...
 
বাজ পাখি, শকুনেরা মাথায়
চোরাবালির নৈতিকতা পায়ের তলায়
অথচ বিচিত্র যন্ত্রণা রক্ত কণিকায়
আগলে রেখেছে পৃথিবী অবহেলায়।
 
নিজস্ব সীমারেখায় রাষ্ট্রবিপ্লব
ভূ-কম্পন হড়পা বান কালবৈশাখীর কলরব
থেমে গেল আলো-রাতের চাঁপা আলাপনে;
তারপর! পবিত্র নরক-গুঞ্জন আমজনে
তবু দেবত্ব ভক্তি সূর্য-রাঙা মনের মনে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)