প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

ভয় | শামীম নওরোজ

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
শামীম নওরোজ
 
ভয়
 
বাড়ির উঠোনে রাত্রি নেমে এলো
 
স্বপ্নের দাঁড়কাক কাক-চোখের ভেতর উড়ছে
শরীর শুয়ে আছে সাপের মতন
মানুষটি হারিয়ে গেছে কাঁথার ভাঁজে
 
রাত্রি ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে
আঁধার আমার প্রিয় বন্ধু
বন্ধুর বাড়িতে রোজ সন্ধ্যায় ঝিঁঝি ওড়ে
 
সকালের জন্য অপেক্ষা করছি
বিস্তৃত রোদ্দুর এলে বাড়ির বাইরে যাবো
 
বাইরে দাঁড়িয়ে আছে রাত্রির কুকুরগুলো
বাইরে যাবো না
কুকুরে দারুণ ভয়
 

1 comment:

  1. খুব সুন্দর কবিতা

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)