প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

এবার যাবো ত্রিবেণী সঙ্গমে... | রতনলাল আচার্য্য

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
 
এবার যাবো ত্রিবেণী সঙ্গমে...
 
গ্রহণ কী কাটবে? আমার নিপাতনে সিদ্ধ ধারাপাত যে সময়ের সাথে একেবারেই বেমানান। বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহের খবর নেই কী করে? মাঝরাতে বেনোজল ঢুকে গেলে গঙ্গার জল কখনও অপবিত্র হয় না— এটাই শেষ ভরসা।
 
নীলে নীলে একাকার হয় না ভাবনার আকাশ। চোখ জুড়ে সহসাই নেমে এসেছে ঘুমরাজ্যের যত ঘুম। তোমরা যারা নিশাচর সেজে ঘুরে বেড়াও নিদ্রাহীন আমরা তাদের দলে নই। আটপৌরে যন্ত্রণা ভুলে এখন চিৎকার করে বলতে চাই, ‘আমি ভাল আছি’। রূপকথার রাজ্যে হারিয়ে যেতে চাই চিরতরে।
 
সময় কখনো কখনো কুক্ষিগত করে রাখে সম্পূর্ণ আমাকেই। এর থেকে ফেরার পথ নেই। জাগতিক উপাচারে কোনভাবেই খুশি করা যায় না তাকে। সন্ধ্যা ও রাতের মিলিত তমসায় কে জ্বালাবে সাঁঝবাতি। কালচক্রের অমোঘ ঘূর্ণন থেকে মুক্তি দেবে কে?
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)