প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | নির্ণীয়মান চাঁদ

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | নির্ণীয়মান চাঁদ
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
নির্ণীয়মান চাঁদ
 
আগুনকে একটু উস্কে দিলে শীত ধোঁয়া
হয়ে উঠে আসে একটা অনাহুত সুরে
দূরের গির্জাটি কেঁপে ওঠে নিঃশব্দে
ভাঙা আয়নার কাচের ভেতর
অদেখা স্বপ্ন ঘষে চলে নিজের মুখ—
জীবনের নৌকাখানি
অন্ধকার জলে দুলতে থাকে দীর্ঘক্ষণ।
দিনরাত সৃষ্টির মগ্নতায়
অদৃশ্য হাতে চলে বুনন আলো,
 
হাওয়া ব্যাকরণ মেনে
উজান–ভাটার দেহে নিরুদ্বেগ
পাপ–পুণ্যের স্তর ছাড়িয়ে
শিলার ভেতরে লুকিয়ে থাকে এক শান্ত নুড়ি—
 
মৃত্যুকে টপকে আরও একটু এগোয় রক্ত
বিশ্বাসের ঢেউয়ের পাহারায় সমস্ত অস্থিরতা।
পুরোনো বিশ্বাসী-গাছ থেকে কেন
হঠাৎ নেমে আসে এত অন্ধকার?
 
মন্দিরের অনিরুদ্ধ আলো
ধুয়ে দিতে চায় আবিল সময়—
 
স্নিগ্ধতার ভিতর থেকেই
পুনর্গঠিত হোক প্রতিটি সভ্যতার স্বরূপ
চাঁদের নরম মগ্নতার ভেতর
ডুবে থাকে প্রতিটি নির্মাণের গভীরতা।
                  
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)