প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

একদিন বলে দ্যাখো | বিশ্বজিৎ সেনগুপ্ত

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
বিশ্বজিৎ সেনগুপ্ত
 
একদিন বলে দ্যাখো
 
একদিন আমিও যাব
 
দেখে নিতে, ফাঁকি দিতে দিতে
শেষমেষ কতটা সুখের হলো
ঘর
 
পা রাখতেই ভেতর থেকে ভেসে আসে
কান্নার স্বর
 
বহুচেনা সুরে আজ কেন
হতাশার ক্রন্দন?
 
সুখ পায়নি তবু একদিন মন দেওয়া
অধমের মন
 
যে ভালবাসে, সে দিতে পারে জান
শুধু একবার বলে দ্যাখো-
 
বাঁচাব জীবন।
 

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)