প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

নারী না পুরুষ | সাম্য


বাতায়ন/নারী না পুরুষ/ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
সম্পাদকীয়

সাম্য

"একে অন্যের পরিপূরক হয়ে যাঁরা সহাবস্থানের কথা বলেন, সেখানেও সহাবস্থান কি সত্যিই থাকে! ব্যক্তিগত দুর্বলতা অনুযায়ী মেনে নেওয়া, মেনে নিতে বাধ্য হওয়া।"

 
প্রথমেই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই
 
সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষেহর ঘর তেরঙ্গাকর্মসূচিতে দেশ ভাগের বিভীষিকাময় দিনের স্মরণে তেরঙ্গা যাত্রাপালিত হল এই সুবাদে ছোটোবেলার অবাধ্য, অবোধ্য এক স্মৃতি উঁকি দিল, যদি ভারত ভাগ না হত, যদি অখণ্ড থাকত, যদি সীমানার সীমারেখা মুছে যেত অনেক অনেক আগের সুদূর আফগানিস্তান থেকে মায়নামার পর্যন্ত সুবিশাল ভারতভূমি অলীক কল্পনা তবু হয়তো এমন ভাবনা অনেক ভারতবাসীর মনে আসতেই পারে স্বাধীন, অসাম্প্রদায়িক, সার্বভৌম স্বপ্নের এক রাষ্ট্র
 
পৃথিবীতে সাম্যবাদ কোনদিন কি ছিল? বরং দেখা যায় জোর যার মুলুক তার সৃষ্টির আদি লগ্ন থেকে সমগ্র জীবজগতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ফ্যাসিবাদ (নিন্দনীয় হলেও) চলে আসছে সামাজিক, রাজনৈতিক, সাংসারিক সর্ব ক্ষেত্রেইএমনকি মহাবিশ্বও তার ব্যতিক্রম নয়সূর্য সর্বাধিক তেজোদীপ্ত হওয়ায় সূর্যের প্রভায় বাকি সকল কম প্রভার নক্ষত্র মলিন হয়ে যায়
 
নারী-পুরুষও এর ব্যতিক্রম নন মানুষ মননশীল হওয়ায়, শিক্ষিত হওয়ায় পাশবিক বলপ্রয়োগ করেন না (যারা করেন তাদের কথা বিবেচ্য নয়) কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে মানসিক বলপ্রয়োগে কমতি যান না একে অন্যের পরিপূরক হয়ে যাঁরা সহাবস্থানের কথা বলেন, সেখানেও সহাবস্থান কি সত্যিই থাকে! ব্যক্তিগত দুর্বলতা অনুযায়ী মেনে নেওয়া, মেনে নিতে বাধ্য হওয়া
 
সর্বোপরি, সহযোগী সম্পাদকমণ্ডলীর সক্রিয় সহযোগিতা ছাড়া এই সংখ্যা প্রকাশ অনিশ্চিত ছিল তাঁদের জন্য অশেষ ধন্যবাদ অকৃত্রিম কৃতজ্ঞতা
 
 
 

14 comments:

  1. দীপক বেরাAugust 15, 2026 at 7:43 AM

    সম্পাদকীয়টি আমাদের তথাকথিত 'আদর্শ সমাজ'-এর ধারণাকে এক বড়সড় ধাক্কা দেয়। সূর্য ও নক্ষত্রের উদাহরণটি চমৎকার। প্রকৃতিতে কোনো পরম সাম্য বা 'অ্যাবসোলিউট ইকুয়ালিটি' নেই; প্রকৃতি নিজেই এক ধরনের সুপ্ত ফ্যাসিবাদের ওপর দাঁড়িয়ে আছে। মানুষের সম্পর্কের ভেতরে যে মনস্তাত্ত্বিক ক্ষমতার লড়াই বা 'পাওয়ার ডায়নামিকস' চলে, তা এখানে খুব সূক্ষ্মভাবে ধরা পড়েছে। পরিপূরকতার আড়ালে লুকিয়ে থাকা আপস আর বাধ্যবাধকতার এই মনস্তত্ত্ব সত্যিই পাঠককে দীর্ঘক্ষণ ভাবাবে।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন।

      Delete
  2. গোবিন্দ সাহাAugust 15, 2026 at 8:15 AM

    অতি বাস্তব সম্পাদকীয় বিশ্লেষণ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা।

      Delete
  3. নারী পুরুষের সহবস্থান খুবই জরুরী। আর সম্মিলিত প্রয়াস সব বাঁধা অতিক্রম করতে সাহায্য করে। মূল্যবান প্রতিবেদন, ধন্যবাদ সম্পাদক ও পুরো টিমের জন্য 🙏

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।

      Delete
  4. ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  5. অতি বাস্তব সমাজের চিত্র । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ।

      Delete
  6. "আদর্শ"-সাম্য যতটা ধারণার, ততটা বাস্তবের না, কিন্তু আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে নিয়ে যাওয়া-- আদর্শ, কম হলেও ছিল, আছে, থাকবে। সেই যে সজ্জন-প্রিয় উচ্চারণ, "তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সদ্গময়, মৃতোর্মা অমৃতমগময়" তেমন। বড় ভালো লিখেছেন প্রিয় সম্পাদক!🙏

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

      Delete
  7. "আদর্শ"-সাম্য যতটা ধারণার, ততটা বাস্তবের না, কিন্তু আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে নিয়ে যাওয়া-- আদর্শ, কম হলেও ছিল, আছে, থাকবে। সেই যে সজ্জন-প্রিয় উচ্চারণ, "তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সদ্গময়, মৃতোর্মা অমৃতমগময়" তেমন। বড় ভালো লিখেছেন প্রিয় সম্পাদক।

    ReplyDelete
  8. বিষয় টি প্রশংসনীয়। শুভ স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা জানাই!

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ।

      Delete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)