বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
নবনীতা রক্ষিত
শ্রাবণের গোপন কথা
শ্রাবণ
নামে মেঘের ভেলায়
আকাশ ভরে যায়
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
সবুজ হেসে গায়।
কদমফুলের
মিষ্টি বাসে
ভরে ওঠে পথ
বৃষ্টিধারায় নদীর বুকে
জাগে নতুন রথ।
কালো
মেঘের আঁচল জুড়ে
বিদ্যুৎ খেলে যায়
দূরে বাঁশবনের সুরে
মন হারিয়ে যায়।
পুকুরজলে
বৃষ্টি নেচে
ঢেউ তোলে অবিরাম
ভেজা মাটির গন্ধ মেখে
জেগে ওঠে পরাণ।
ছোট্ট
ছাতার নিচে দুজন
হাঁটি ভেজা পায়ে
শ্রাবণ যেন ভালবাসার
গোপন কথা গায়।
বৃষ্টিভেজা
সন্ধ্যা নামে
জোনাক জ্বালে আলো
শ্রাবণ মাস শিখিয়ে দেয়—
ভিজে থাকাই ভাল।
মেঘ সরলে
নীল আকাশে
রোদ উঠবে হাসি
শ্রাবণের এই বৃষ্টিমাখা
স্মৃতি বলবে ভালবাসি।
শারদীয়া
কবিতা
নবনীতা রক্ষিত
শ্রাবণের গোপন কথা
আকাশ ভরে যায়
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
সবুজ হেসে গায়।
ভরে ওঠে পথ
বৃষ্টিধারায় নদীর বুকে
জাগে নতুন রথ।
বিদ্যুৎ খেলে যায়
দূরে বাঁশবনের সুরে
মন হারিয়ে যায়।
ঢেউ তোলে অবিরাম
ভেজা মাটির গন্ধ মেখে
জেগে ওঠে পরাণ।
হাঁটি ভেজা পায়ে
শ্রাবণ যেন ভালবাসার
গোপন কথা গায়।
জোনাক জ্বালে আলো
শ্রাবণ মাস শিখিয়ে দেয়—
ভিজে থাকাই ভাল।
রোদ উঠবে হাসি
শ্রাবণের এই বৃষ্টিমাখা
স্মৃতি বলবে ভালবাসি।
No comments:
Post a Comment