প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

প্রতিচ্ছবি | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/শারদীয়া/গদ্য/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গদ্য
রঞ্জন ভট্টাচার্য
প্রতিচ্ছবি

প্রজাপতি সোনালি পাখা নিয়ে ফুলে ফুলে, পৃথিবী স্নাত হয় শিউলি শিমুলে। সেদিন দেখেছি তোমায় শরতের আঙিনা জুড়ে, বাতায়ন খোলা ছিল মৃদুমন্দ সমীরণে, তুমিও স্নাত হয়েছিলে সেদিন।

 
বলাকারা ভেসে যায় দিক থেকে দিগন্তে কোন অজানার দেশে, ক্ষেতে ক্ষেতে ছড়িয়ে আছে শুভ্র কাশফুল, শুভ্র আকাশ ও ফুলের মনোরম পরিবেশ মনকে করে তোলে চিরন্তন। যতদিন থাকবে ভাষা, থাকবে মধুর বচন ততদিন থেকে যাব কচি কুঁড়ি ফুলেদের সাথে, আমিও তো সেই ছোটটি রয়ে গেলাম আজও তোমার চোখে। আকাশে বাতাসে শীতল হাওয়া বয়ে যায় উড়ে যায় প্রজাপতি সোনালি পাখা নিয়ে ফুলে ফুলে, পৃথিবী স্নাত হয় শিউলি শিমুলে। সেদিন দেখেছি তোমায় শরতের আঙিনা জুড়ে, বাতায়ন খোলা ছিল মৃদুমন্দ সমীরণে, তুমিও স্নাত হয়েছিলে সেদিন। বাঁশবনে ঝিরিঝিরি হাওয়া ধানের শিষে চড়ুই-এর আনাগোনা ফিঙেরা চিল বেগে নিয়ে যায় ঘাসফড়িং শুধু চেয়ে দেখি শারদীয়ার অপরূপ প্রতিচ্ছবি।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)