বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
গোবিন্দ মোদক
শরৎ এলো! শরৎ এলো!
শরৎ
এলো নীল আকাশে সাদা মেঘের ভেলায়,
শরৎ
এলো নদীর ধারের সাদা কাশের মেলায়।
শরৎ এলো জানান দিয়ে শিউলি ঝরা ভোরে,
শরৎ
এলো খালে বিলে ডিঙি নৌকা চড়ে।
শরৎ এলো তাই তো ঘাসে শিশিরকণা ঝরে,
শরৎ
এলো সোনা রোদে মা’কে মনে পড়ে।
শরৎ এলো দিঘির জলে শাপলা-শালুক ফুলে,
শরৎ
এলো পদ্ম-কুঁড়ি হাসছে দুলে দুলে।
শরৎ এলো স্থলপদ্মের সুবাস সাথে নিয়ে,
শরৎ
এলো কুমোরপাড়ায় আগাম জানান দিয়ে।
শরৎ এলো মৃৎশিল্পী যত্নে আঁকেন পট,
শরৎ
এলো মহালয়ায় ভরে মঙ্গলঘট।
শরৎ এলো ছুটির ছবি, তাকাই যেদিক পানে,
শরৎ
এলো বাঁশির সুরে আগমনির গানে।
শারদীয়া
ছড়া
গোবিন্দ মোদক
শরৎ এলো! শরৎ এলো!
শরৎ এলো জানান দিয়ে শিউলি ঝরা ভোরে,
শরৎ এলো তাই তো ঘাসে শিশিরকণা ঝরে,
শরৎ এলো দিঘির জলে শাপলা-শালুক ফুলে,
শরৎ এলো স্থলপদ্মের সুবাস সাথে নিয়ে,
শরৎ এলো মৃৎশিল্পী যত্নে আঁকেন পট,
শরৎ এলো ছুটির ছবি, তাকাই যেদিক পানে,

খুব সুন্দর শরতের ছড়া।
ReplyDelete