বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
দীপশিখা পোদ্দার
গান
ওই দূর
গাছ থেকে ডেকে ওঠে পাখি
ছুঁইনি ও-হাত তবু বৃষ্টি এল নাকি!
মেঘ দিয়ে ঢেকে রাখি সারাটা দুপুর
মেঘলা আকাশ জুড়ে তবুও নূপুর
বাজে রিমঝিম অবুঝ পাথরে গান
এতদিন পরে উপচানো চোরাটান
মেঘ হয়ে এসে ভাসিয়েছে দুপুরের
আঁকাবাঁকা ছায়াটুকু ওই সুদূরের
ডেকে ওঠা অনিমেষ পাখি ছাড়া কেউ
কোনও দিন জানবে না নদীটির ঢেউ
কীভাবে কাঁপিয়ে দিল অপরাহ্নবেলা
ভেসে যাচ্ছি... ভেসে যাচ্ছি... ভাসমান ভেলা।
শারদীয়া
কবিতা
দীপশিখা পোদ্দার
গান
ছুঁইনি ও-হাত তবু বৃষ্টি এল নাকি!
মেঘ দিয়ে ঢেকে রাখি সারাটা দুপুর
মেঘলা আকাশ জুড়ে তবুও নূপুর
বাজে রিমঝিম অবুঝ পাথরে গান
এতদিন পরে উপচানো চোরাটান
মেঘ হয়ে এসে ভাসিয়েছে দুপুরের
আঁকাবাঁকা ছায়াটুকু ওই সুদূরের
ডেকে ওঠা অনিমেষ পাখি ছাড়া কেউ
কোনও দিন জানবে না নদীটির ঢেউ
কীভাবে কাঁপিয়ে দিল অপরাহ্নবেলা
ভেসে যাচ্ছি... ভেসে যাচ্ছি... ভাসমান ভেলা।

No comments:
Post a Comment