প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Friday, September 18, 2026

অঙ্গীকার | চন্দ্রদীপা সেনশর্মা

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
চন্দ্রদীপা সেনশর্মা
অঙ্গীকার
 
গ্রীষ্ম আসে, বর্ষা—
শ্রাবণ বইতে থাকে সিক্ত অশ্রু হয়ে
একরাশ অভিমান রেখে
ফিরে যায় একলা বসন্ত
 
একদিন তুমি আঘ্রাণ নিয়ে
উঠে এসেছিলে ভঙ্গিতে আলাপে
 
সেই সব পুরোনো ঘ্রাণ
দেয়ালে জল রঙে আঁকা হয়
মূর্ত হয় কিছু পেন্টিং, মুছেও যায়
 
অঙ্গরাগহীন স্নান
পারে না ক্লান্তি ধুয়ে-মুছে ফেলতে
নিরুত্তর বৃষ্টি
কিছুই লেখে না শার্শিজুড়ে
 
এ কেমন অঙ্গীকার প্ৰিয়
 
শারদীয় উৎসব এসে গেল
তুমি এলে না একটিবারও...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)