প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, August 19, 2023

প্রবাহ | পীযূষ কান্তি সরকার

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০

কবিতা
পীযূষ কান্তি সরকার

প্রবাহ

সেদিন,
জালিয়ানওয়ালাবাগে

'নাইট' উপাধি গড়াগড়ি খেল রাগে,
রবি-র আহ্বান ব্যর্থ হল অপ্রবেশ স্তরে
রক্তভেজা মাটির বুকে জাগল না পদচিহ্ন।

আজ,
ভোটের সাগরে ভাসছে গণতন্ত্র
পাইন-ছায়ায় বাজছে বাদ্যযন্ত্র,
বেহালা কাঁদছে 'সংরক্ষণ' রাগে
তবলার বোল ভোটার যেন না ভাগে
রাইফেলধারী পিশাচরা উন্মাদ
স্বাধীন ভারতে কাঁদে মরিচঝাঁপি
গোধরা, জেহানাবাদ।
স্বাধীন-পরাধীন সংজ্ঞা বিহীন
সকলই তমসাচ্ছন্ন—
সেদিন বিদেশি -- আজকে স্বদেশি
বুলেটে এ-দেশ ধন্য।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)