প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 5, 2023

বর্ষা | মেঘ বর্ষার গল্প | সিদ্ধার্থ মিত্র

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
সিদ্ধার্থ মিত্র

মেঘ বর্ষার গল্প

তুমি কেমন আছ ভাবতে ভাবতে
মনে পড়ল তোমার মুখ, যেন একমুঠো সাদা মেঘ
বাকিটা ভাঁজ করা রুমালের মতো

ভাবি পাট খুললেই দেখা যাবে অংশদ্রাঘিমা
সাথে অনেক তারার গল্পকথা, অতিথি নেবুলা
এই ভেবে জড়ো করলাম এক আঁজলা বৃষ্টিজল
যদি অভিমানে আবার মেঘ হয়ে ওঠো, কাল

এ-বছর বর্ষা নামেনি এখনও তীব্র দহন
থাকবে বন্যার খবর আগাম সতর্কতায়

বৃষ্টিতে ফেঁপে ওঠা সংসার দেওয়ালে
জমেছে ভেজার অনেক গল্প শ্যাওলার মতো

বারুদের গন্ধভরা স্যাঁতস্যাঁতে দেশলাই বাক্সে
খুঁজি শ্রাবণের চোখ
আর তোমার মুখ জলকন্যা হয়ে যায়

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)