প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, August 19, 2023

বৃষ্টির ধ্বনি | দর্পণা গঙ্গোপাধ্যায়

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০

কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়

বৃষ্টির ধ্বনি

হঠাৎ হাওয়ায় উড়িয়ে দিল
হারিয়ে দিল চেনা সে মুখ
বৃষ্টি এল ভীষণ জোরে
ঝমঝমিয়ে টপটপিয়ে
ভিজিয়ে দিল রঙিন সুখ
 
হারিয়ে গেল রূপের বাহার
রঙিন ঠোঁটের হাসির ঝড়
সাদা ঠোঁটে বিষাদ বড়
ভেজা দেহের ছিন্ন হার--
 
ফিরবে যেদিন আবার পথে
কদম বনের বৃষ্টি রথে
লুকিয়ে রেখো চেনা দেহ
চেনা প্রেমের শুষ্ক গেহ
 
চোখের ভাষায় নদী এঁকো
ফুল ফুটিয়ে গোপন রেখো
উদ্বেলিত হৃদয় যখন
কম্পনেতে উছলে খুব
সাগর তুমি দৌড়ে এস
সঙ্গমেতে দেবই ডুব।
 
বৃষ্টি তুমি শব্দ তুলো
নূপুর নূপুর ঝমর ঝম
আনন্দটা ভরিয়ে রেখো
বৃষ্টি নামুক ছমছম।

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)