প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, August 19, 2023

প্রেমিকের ছোঁওয়া | দেবস্মিতা ঘোষ

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০

কবিতা
দেবস্মিতা ঘোষ

প্রেমিকের ছোঁওয়া

তুমি বলেছিলে, তোমার ঠোঁটের উষ্ণতা
এখনও নাকি কেউই পায়নি!
তোমার জীবনে প্রেম এসেছিল অনেক
আদপে কেউই নাকি ভালবাসেনি!
 
এই তো দিব্যি
চায়ের কাপে প্রতি চুমুকেই তোমার উপস্থিতি
সেখানে নাহয় আমিই থাকলে
খুব কি হত ক্ষতি?
 
আহা! বড্ড বেশিই ভাবছি যেন
তার থেকে বরং জরিপ করি দূর থেকে
শান্ত, কঠিন, মোহমুগ্ধ তোমার ব্যক্তিত্ব...
 
ভাষার প্রকাশে জং ধরে যাক
নীরবতায় জড়িয়ে থাকুক অমোঘ আকর্ষণ…
আর, তারপর… বেশি কিছু নয়
আত্মজীবনীর প্রতিটি ছত্রে, প্রতিটি পাতায়...
 
নইলে কলম হোঁচট খাবে শব্দ জড়িয়ে
খাতাটাও ভরে যাবে বিরাট শূন্যতায়…

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)