প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

দূরে যাব ও তিন… | বিমল রায়

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতাণু
বিমল রায়
[চারটি অণুকবিতা]

দূরে যাব ও তিন…

দূরে যাব

দূরে যাব। বহুদূরে হে নীলমাধব
ভিসা অফিসে দাঁড়িয়ে আছি আজ পাঁচ দিন
বৃষ্টির কথা মনে পড়ছে
 
 
অপেক্ষায়
 
দেশের নাম ভুলে গেছি
শুধু তাকে চিনি
অপেক্ষায় দাঁড়িয়ে যে মেঘলা সকাল
 
 
ডাক
 
তুমি আমায় ডাকলে কেন
এই সকালে
বৃষ্টি পড়ে বৃষ্টি পরে
বাহির মনে
 
 
ভাব
 
তুমি না ভাবালে ভাব আসে না
কী, আর করি জীবন নিয়ে
তোমার কাছে হার মেনেছি
তোমায় আমার সকল দিয়ে

4 comments:

  1. খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. খুব সুন্দর কবিতাগুলি।

    ReplyDelete
  3. বিমলদার এখন এইরকম সিরিজ চলছে ।
    পাঠে বেশ ফুরফুরে, অনুভবে ভার

    ReplyDelete
  4. খুব ভালো লেখা পড়লাম

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)