প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Saturday, August 26, 2023

দূরে যাব ও তিন… | বিমল রায়

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতাণু
বিমল রায়
[চারটি অণুকবিতা]

দূরে যাব ও তিন…

দূরে যাব

দূরে যাব। বহুদূরে হে নীলমাধব
ভিসা অফিসে দাঁড়িয়ে আছি আজ পাঁচ দিন
বৃষ্টির কথা মনে পড়ছে
 
 
অপেক্ষায়
 
দেশের নাম ভুলে গেছি
শুধু তাকে চিনি
অপেক্ষায় দাঁড়িয়ে যে মেঘলা সকাল
 
 
ডাক
 
তুমি আমায় ডাকলে কেন
এই সকালে
বৃষ্টি পড়ে বৃষ্টি পরে
বাহির মনে
 
 
ভাব
 
তুমি না ভাবালে ভাব আসে না
কী, আর করি জীবন নিয়ে
তোমার কাছে হার মেনেছি
তোমায় আমার সকল দিয়ে

4 comments:

  1. খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. খুব সুন্দর কবিতাগুলি।

    ReplyDelete
  3. বিমলদার এখন এইরকম সিরিজ চলছে ।
    পাঠে বেশ ফুরফুরে, অনুভবে ভার

    ReplyDelete
  4. খুব ভালো লেখা পড়লাম

    ReplyDelete

নতুন সূর্য, ২০২৬


Popular Top 10 (Last 7 days)