প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

পার্থিব রেণু | মহাজিস মণ্ডল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
মহাজিস মণ্ডল

পার্থিব রেণু

নিরন্তন চাওয়াগুলো
বুকের ভেতরে জমে থাকে
পবিত্র জলসিঁড়ির মতো
 
ভাঙা সাঁকো পেরিয়ে
এই পথ চলে গেছে সুদূর সবুজ
শস্য শ্যামলিমার দেশে
 
নদীর জলের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে
পরিযায়ী পাখিরা উড়ে যায়
তাদের খসে পড়া পালকে দেখি
শুধু আলো নয় স্বপ্নের
অনন্ত পার্থিব রেণু লেগে থাকে...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)