প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

সময় অসময় | পাপড়ি ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
পাপড়ি ভট্টাচার্য

সময় অসময়

এখন হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দেয় গাছপালা
ভিজে যায় বালি, নেতিয়ে পড়ে থাকে মাটি
আকাশ ভাসিয়ে দেয় মেঘের ভেলা
সাদা-কালো নীল আকাশে হালকা বরফ যেন।

আমি ছুটে বেড়াই সারা ঘরময়
ফুলের উপর নেমে আসা বৃষ্টির আঘাত
আমাকে কষ্ট দেয়।
সব ফুলের পাপড়ি তো শক্ত নয়।

ঘন সবুজ হয়ে থাকা দূর্বা ঘাস
হীরক কুচির মতো বৃষ্টিকে বরণ করেছে
বলবার কথাটি যদি জোর দিয়ে বলি সময় কি থেমে থাকবে?

প্রকৃতির সিংহাসনে সময়ের শাসন থাকে
সেখানে এক-একটা সময়ের
এক এক রং
সময়-অসময় কিছু নেই।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)