প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

বার্থডে রঙের গান | চন্দ্রনাথ শেঠ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
চন্দ্রনাথ শেঠ
 
বার্থডে রঙের গান


 
পৃথিবীর জনপ্রিয়তম 'হ্যাপি বার্থডে টু ইউ' গান কে গাইছে আজ বনে বনান্তরে; দু'টি দোয়েল লিপ দিচ্ছে ঠোঁটে ঠোঁট...জমজ দেবদারু গাছের ঘন পাতার ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছে সবুজ রঙেরা। তাদের ডালে ডালে শনশন ওড়ে রাত্রি;
জোনাকি-টুনিরা মিটমিট করে অবিরল...। ক্যামেরাম্যান
চাঁদমামা—পজিশন নিয়েছেন ঈশানকোনে; পুকুরের জল থেকে মুখ তুলেছে, মাছেদের কোমল নি—'হ্যাপি...
 
ডিঙি বেয়ে কা'র জন্মদিন আজ ডাক দিয়ে যায়!
তুমি চোখ তুলে দেখো একটিবার—তুলতে তুলতে স্বয়ং
 
চাঁদও গলা দিচ্ছেন কোরাসে, বার্থডের: সব শুদ্ধ-স্বরে—কা'র...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)