প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, October 7, 2023

শারদ | শরৎ | দর্পণা গঙ্গোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়

শরৎ


শরৎ মানেই খুশির আকাশ
অলক মেঘের ভেলা
বৃষ্টি বিদায় কাশের চামর 
সোনালি আলোর বেলা।

নতুন জামা নতুন কাপড়
পসরা সাজিয়ে মেলা
ছেঁড়া কাঁথা ঝাঁটা ন্যাতা
দারিদ্র, ছিন্ন, হেলা।
 
ধনী লোকের চমক ধমক
দাপিয়ে দাবিয়ে চলা
সুযোগ পেলেই কমজোরীদের
ছোট কথা বলা।
 
ধনদৌলত যতই থাকুক
বাটোয়ারা নেই ঠিক
দুগ্গা মা কি জানে এসব?
সত্যকথন ঠিক।
 
আজ শরতের চিঠি পেলাম
শিউলির বনে বনে,
দিঘি ভরা শাপলা শালুক
জানায় জনে জনে।
 
দুর্গতিনাশিনী দুর্গতি না'শো
করাল ভয়াল ছায়া,
জগজ্জননী সশস্ত্র সজ্জিতা
শক্তিরূপিণী মায়া।
 
আপন তৃতীয় নয়ন মেলো
সত্য বরণ করো
আপন হাতে কাজের কাজে
মিথ্যা দমন কর।

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)