প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Friday, October 27, 2023

সুন্দর এসেছে আজ । তৈমুর খান

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
তৈমুর খান

সুন্দর এসেছে আজ


সুন্দর এসেছে আজ
আমাদের মৃত্যুর পাশে
সুন্দর এসেছে—

কান্নাগুলি তুলে রাখ
জীবন যেদিন হেসেছিল
সেই হাসি দেখাব ওকে
 
পর্দা সরিয়ে দাও
আলো নিভে যাক
আমরা অনন্ত হয়ে শুয়ে থাকব
চিরন্তন আকাশে উঠুক আজ চাঁদ।

1 comment:

  1. শিপ্রা ভট্টাচার্যOctober 28, 2023 at 1:35 PM

    অসাধারণ...অনন‍্যসুন্দর।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)