প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 11, 2023

কুশল সংবাদ | অরূপ সরকার

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
অরূপ সরকার

কুশল সংবাদ


প্রতিটি ঘনিয়ে আসা বিকেল আমাকে জাতিস্মর করে তোলে
দুপুরের ভাত ঘুম শেষে, কেমন এক স্তব্ধতা ঘিরে রাখে…
জেগে ওঠার পর পড়ে থাকে স্বপ্নের নির্যাস।
 
প্রতিটা দুপুরের গায়ে লেগে থাকা বিকেল জানে আমার পাংশু বিষাদের কথা—
আমার প্রত্নতাত্ত্বিক ব্যথায় কাজল লেপে দিয়েছে প্রিয়তমা
তার সাথে আমার প্রতি মুহূর্তেই প্রি-ওয়েডিং
সংসার নামক গোলার্ধে অর্ধেক আমার অর্ধেক তার
এই অংশীদারী কারবার— যেখানে লাভক্ষতি সমান্তরাল।
কোনদিন আঁকড়ে ধরিনি কাউকে, ভয় হয়
আমার সারা শরীরে লেখা থাকবে নিজেরই অবিচুয়ারি।

2 comments:

  1. Onek din por tor lekha porlam khub sundor hoyechhe....

    ReplyDelete
  2. ভালো লাগল - জয়িতা

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)