প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 11, 2023

বিভাজন | বিমল মণ্ডল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
বিমল মণ্ডল

বিভাজন


হঠাৎ পরিচয় হয়েছিল
তোমার সাথে
সমুদ্র সৈকতে
 
তুমি অস্পষ্ট স্বরে
স্মৃতি স্মরণে
নিলে টেনে
 
চোখে ছিল জল
নীরব সরলতায়
প্রকাশ ছিল বিস্ময়
 
একাকিত্মতা যেন তোমাকে
নিঃস্ব করেছে
জীবনের কাছে
 
সে দিনের সেই রাতে
শপথের বাণী
আজও তা জানি
 
তবুও আজ কোন এক ভয়ে
সময়ের প্রতিক্ষণ
করছ বিভাজন।

1 comment:

  1. চমৎকার উপস্থাপন

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)