বাতায়ন/পরকীয়া/সম্পাদকীয়/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
সম্পাদকীয়
পরকীয়া
প্রেম
স্ত্রী কি পুরুষের ব্যক্তিগত
সম্পত্তি নাকি পুরুষ স্ত্রীর! সভ্যতা এবং প্রকৃত শিক্ষা একটা কথাই সম্যক ভাবে স্বীকৃতি
দিয়েছে উভয়েই স্বাধীন। অবদমন, উপায়ান্তর না পেয়ে মানিয়ে নেওয়া আর অর্ধেক আকাশ মুছে
দেওয়া একই কথা।
দুজন নারী-পুরুষ যখন
প্রেম করেন, মানসিক ভাবে তাদের সর্বস্ব দিয়েই প্রেম করেন। তার মধ্যে কোন হিসাবনিকাশ
থাকে না। তাহলে সেই প্রেম পরকীয়া হয় কীভাবে! তার সামাজিক অবস্থান যাই-হোক-না-কেন। আর
প্রেম কি শুধুই দৈহিক, মানসিক প্রেম, প্রেম নয়!
প্রাচ্যে ভরতমুনি, ধনঞ্জয়,
বিশ্বনাথ, পাশ্চাত্যে প্লেটো, অ্যারিস্টটল, ব্রুনেতিয়ার প্রভৃতি প্রখ্যাত দার্শনিকগণ
একটা কথাই বলেছেন সমাজের প্রতিফলন ঘটে শিল্পে বা সাহিত্যে। পরকীয়া যদি আদৌ না থেকে
থাকে তবে শিল্প-সাহিত্য কীসের নিদর্শন বহন করে!
সমাজে যারা পরকীয়া অস্বীকার করেন, বিরোধিতা করেন তারা নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, এমনকি সমাজের সঙ্গেও দ্বিচারিতার আশ্রয় গ্রহণ করেন না কি? প্রখ্যাত চিত্রপরিচালক শ্রদ্ধেয় গৌতম ঘোষ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ‘ছত্রাক’ ছবি প্রসঙ্গে বলেছিলেন, একই সঙ্গে মানুষ ডাবল, ট্রিপল স্ট্যান্ডার্ড বজায় রেখে চলে।
পুঁথিগত শিক্ষার দোহাই দিয়ে মানবিক আবেদন ধামাচাপা না দিয়ে স্বতঃস্ফূর্ত দুটি মনের মিলনে সাড়া দেবার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিনা ভেবে দেখার অবকাশ অকারণে বিলম্বিত হচ্ছে।
পরকীয়া চিরকাল ছিল, আছে এবং থাকবে এই সত্য স্বীকার করে নেওয়াই ভাল।

খুব ভালো হয়েছে , সম্পাদকীয় ও প্রচ্ছদ। অভিনন্দন।
ReplyDeleteধন্যবাদ বন্ধু, তবে আপনার পরিচয় পেলে ভাল লাগত।
Deleteখুব সুন্দর হয়েছে প্রচ্ছদ।অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা! ❤️🙏
ReplyDeleteধন্যবাদ বন্ধু, আপনার মতামত জেনে ভাল লাগল, তবে আপনার পরিচয় পেলে আরও ভাল লাগত
Deleteএই সংখ্যার প্রেক্ষিতে যথার্থ সম্পাদকীয় 👏👏
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই। সঙ্গে থাকুন।
Deleteখুব ভালো লাগলো প্রচ্ছদ। শুভেচ্ছা রইল।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু। পরিচয় পেলে ভাল লাগত।
Delete