প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | হিমশীতলতা | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

হিমশীতলতা


আমার শব্দ আজ কার পরিণীতা?
তোমার চলে যাওয়া, বড় বাজে বুকে
যেন বুকের ভেতর ছ্যাঁৎ করে গরম ছ্যাঁকা
এ আমার বড় কঠিন পথ, কিশোরী কালের

কালো নদীর রেখা বয়ে গেছে
বুকের ভেতর বড় ভয়, বুকের ভেতর পিছুটান
এখন যে বড় অসময়, বুকের ভেতর বেজে ওঠে
মৃত্যুর চেয়েও কালো হিমশীতলতা
তুষারের দেশে ধাবমান হাওয়ার আঘাত।

2 comments:

  1. জয়িতার কবিতা মানেই কবিতার অতলে ডুব দিয়ে আমার কবিতার নব জন্ম।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)