প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 21, 2024

বিরহ | ভালবাসা | উদয় মণ্ডল

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

উদয় মণ্ডল

ভালবাসা


তোমার কমল সৌন্দর্যে
আমার গভীর চুম্বন স্পর্শ লেগে আছে,
তোমার কান্তিময় ক্যানভাসমুখে
আমার ভালবাসার বিজ্ঞাপন আঁকা,
তোমার আপাদমস্তক চুম্বক হিন্দোলে
আজও আমার অস্তিত্ব নির্মোকহীন নেচে ওঠে!
 
আমার ভালবাসার কাছে
তোমার ভালবাসা জমা,
তোমার ভালবাসার কাছে
আমার ভালবাসাও—
 
আমরা কেউ
ভালবাসা ঋণমুক্ত হইনি কখনও
 
অথচ—সেই তুমিই কিনা
আমাদের চেনা বিকেলের সোনালি রোদছোঁয়া
আঁকাবাঁকা হরিৎ পথ ধরে,
তোমার অহংকারী মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে
আমাকে দিকশূন্যপুরে রেখে,
সূর্যাস্তের মতো অদৃশ্য হয়ে গেলে...

2 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)