প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | বিরহ | উৎপলেন্দু দাস

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

উৎপলেন্দু দাস

বিরহ


এসো তুমি হৃদয়ে, রয়েছি অপেক্ষায় অনেকদিন
এসো অশরীরী মিলনের অনাবৃত অনুভব সঞ্চারে।

এসো মননে, পাই না নয়নে, তবু কেটে যায় দিন
এসো নৃত্যের ছন্দে বীণার সুমধুর ঝংকারে।

এসো হে প্রিয়, দৃশ্যাবলী হয়ে আসে ক্ষীণ
জ্বালো অকম্পিত দীপশিখা নিকষ কালো আঁধারে।

চেয়েছি তোমাকে হে মধুর, কাটে না বিরহের দিন
রয়ে গেছে অশেষ ঋণ, পড়ে আছি অকূল পাথারে।

4 comments:

  1. খুব সুন্দর লিখেছেন।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানাই

      Delete
  2. সংবেদনশীল প্রতিটি ছত্র! অনবদ্য! 👌💐🙏

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানাই

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)